ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির

এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এমএসিপি (ইউএসএ), সিসিডি (বারডেম), এফসিপিএস (মেডিসিন ১ম পর্ব), এফসিপিএস (হেমাটোলজি)

সহকারী অধ্যাপক

হেমাটোলজি ও বিএমটি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির গত ১০ বছরেরও বেশি সময় ধরে রক্তরোগ, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করছেন।

বিস্তারিত জানুন অ্যাপয়েন্টমেন্ট নিন



সময়মত ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অধিকাংশ রক্তরোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য।

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির

রক্তসল্পতা, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার ও রক্তরোগ মেডিসিন বিশেষজ্ঞ
🩺

১০+ বছর অভিজ্ঞতা

থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার ও অন্যান্য রক্তরোগ চিকিৎসায়

🏥

বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা, আইটিপি ও কেমোথেরাপি

১৫+ প্রকাশিত গবেষণা

স্বীকৃত জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে

পরিচিতি

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির সম্পর্কে বিস্তারিত তথ্য

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির
রক্তরোগ চিকিৎসায় ১০ বছরের বেশী অভিজ্ঞতা

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির

অভিজ্ঞ রক্তরোগ মেডিসিন বিশেষজ্ঞ (হেমাটোলজিস্ট)

🩺 বিশেষত্ব

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির একজন অভিজ্ঞ রক্তরোগ মেডিসিন বিশেষজ্ঞ (হেমাটোলজিস্ট)। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি রক্তের বিভিন্ন জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

🎓 শিক্ষাগত পটভূমি

তিনি দেশের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (DMC) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে ক্লিনিক্যাল ও ল্যাবরেটরি হেমাটোলজিতে চার বছরের গভীর প্রশিক্ষণ শেষে হেমাটোলজি বিষয়ে FCPS ডিগ্রি অর্জন করেন।

💼 বর্তমান অবস্থান

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও বিএমটি (Bone Marrow Transplant) বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও, অস্থিমজ্জা প্রতিস্থাপনের (Bone Marrow Transplant) উপর তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

🔬 ল্যাবরেটরি দক্ষতা

ক্লিনিক্যাল দক্ষতার পাশাপাশি হেমাটোলজির ল্যাবরেটরিতেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। ব্লাড ফিল্ম পরীক্ষা, অস্থিমজ্জা পরীক্ষা (Bone marrow study), ইলেক্ট্রোফোরেসিস, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক ও মলিকুলার স্টাডিজের মতো অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতিতে তার বিশেষ দক্ষতা ও জ্ঞান রয়েছে।

📝 গবেষণা ও প্রকাশনা

চিকিৎসা সেবার পাশাপাশি ডাঃ মোছাব্বির গবেষণার প্রতি অত্যন্ত আগ্রহী। থ্যালাসেমিয়া, লিউকেমিয়া এবং বিভিন্ন সংক্রামক রোগ তাঁর গবেষণার মূল ক্ষেত্র। ডাঃ মোছাব্বির ইতোমধ্যেই ২০টিরও বেশি গবেষণা প্রবন্ধ স্বনামধন্য দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন।

🎯 লক্ষ্য

তিনি তাঁর কাজের মাধ্যমে দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোগীদের প্রতি সহানুভূতি, নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই ডাঃ মোছাব্বিরের মূল লক্ষ্য।

চেম্বার তথ্য

ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশান সেন্টার, যাত্রাবাড়ী শাখা

📍বাড়ি # ৭৯/১/ই, ডেমরা রোড, বিবির বাগিচা, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা- ১২০৪

📞 হটলাইনঃ ০৯৬১০০০৯৬২৬

⏰ সময়সূচী
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
সন্ধা ৬:০০ - রাত ৯:০০

মেডিনোভা, ইংলিশ রোড শাখা

📍৩১, জনসন রোড (রায় সাহেব বাজার), ঢাকা-১১০০

📞 হটলাইনঃ ০১৭৩১৩৪৯৩৫৯

⏰ সময়সূচী
প্রতিদিন বিকাল ৩:০০ - সন্ধ্যা ৫:০০
(শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত)

রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার, কাপাসিয়া শাখা

📍এডমিরাল মার্কেট, মেইন রোড, কাপাসিয়া বাজার, কাপাসিয়া, গাজীপুর

📞 ০১৭৩০৭৫৬৭৭০, ০১৭৩০৭৫৬৭৮০

⏰ সময়সূচী
প্রতি শুক্রবার ১০:০০ AM - ২:০০ PM

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ইংলিশ রোড শাখা

📍২ নং ইংলিশ রোড (রায় সাহেব বাজার মোড়), ঢাকা

📞 হটলাইনঃ ০৯৬৬৬৭৮৭৮০২

⏰ সময়সূচী
প্রতিদিন বিকাল ৫:০০ - সন্ধ্যা ৭:০০
(শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত)

🏆 সদস্যপদ ও আন্তর্জাতিক স্বীকৃতি

ডাঃ মোছাব্বির দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও হেমাটোলজি চর্চায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

মেম্বার অব আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান (MACP)

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক সংস্থার সম্মানিত সদস্য। এটি একজন অভিজ্ঞ চিকিৎসকের জন্য এক উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি।

লাইফ মেম্বার হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (HSB)

জাতীয় হেমাটোলজি সংস্থার আজীবন সদস্য। হেমাটোলজি শিক্ষার প্রসারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

জুনিয়র মেম্বার ইউরোপীয় হেমাটোলজি অ্যাসোসিয়েশান (EHA)

ইউরোপীয় হেমাটোলজি গবেষণা ও শিক্ষা সংস্থার সদস্য। ইউরোপীয় হেমাটোলজিক গবেষণা, শিক্ষা ও সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।

আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (BMA)

বাংলাদেশের চিকিৎসকদের প্রধান জাতীয় সংগঠনের একজন আজীবন সদস্য। এই সদস্যপদ দেশের চিকিৎসা অঙ্গন ও পেশাগত মানোন্নয়নের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের পরিচায়ক

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বিরের একাডেমিক ও পেশাগত যোগ্যতাসমূহ

🏥
MBBS (Bachelor of Medicine, Bachelor of Surgery)

ঢাকা মেডিকেল কলেজ (DMC)

🩺
FCPS (Fellow of the College of Physicians and Surgeons)

হেমাটোলজি বিষয়ে - বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস

📋
FCPS (মেডিসিন ১ম পর্ব)

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস

🩺 চিকিৎসা সেবাসমূহ

ডাঃ আবদুল্লাহ আল মোছাব্বির যেসব রোগের বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করেন

সময়মত ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অধিকাংশ রক্তরোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য।

🩸 সকল প্রকার রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া
🧬 থ্যালাসেমিয়া (Thalassemia) ও অন্যান্য জন্মগত রক্তরোগ
🤰 গর্ভাবস্থায় রক্ত বা প্লাটিলেট কমে যাওয়া
🩹 অস্বাভাবিক রক্তক্ষরণ ও হিমোফিলিয়া (Hemophilia)
🫀 রক্ত জমাট বেঁধে যাওয়া বা থ্রম্বোসিস (Thrombosis)
🔬 প্লাটিলেট কমে যাওয়া ও আইটিপি (ITP)
🎗️ ব্লাড ক্যান্সার (লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা)
💊 ব্লাড ক্যান্সার কেমোথেরাপি
🦴 অস্থিমজ্জা প্রতিস্থাপন (Bone Marrow Transplant)
🌡️ ঘন ঘন জ্বর বা রক্তে ইনফেকশন
রক্তে আয়রনের ঘাটতিজনিত সমস্যা
🟡 রক্তস্বল্পতা জনিত জন্ডিস
📈 রক্তকনিকা অস্বাভাবিক বৃদ্ধিজনিত সমস্যা
🔬 ব্লাড ফিল্ম ও বোনম্যারো পরীক্ষা

Latest Blog Posts

Blog Post

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫: রক্তদান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রতি বছর ১৪ই জুন সারা বিশ্বে পালিত হয় 'বিশ্ব রক্তদাতা দিবস'। এই দিনে আমরা কৃতজ্ঞতা জানাই সেইসব স্বেচ্ছাসেবী রক্তদাতাদের, যাঁরা বিনামূল্যে রক্ত দিয়ে লাখো মানুষের জীবন বাঁচান। বাংলাদেশে প্রতিদিনই অসংখ্য মানুষ দুর্ঘটনা, অপারেশন, থ্যালাসেমিয়া, ক্যানসারসহ নানা কারণে রক্তের জন্য অপেক্ষা করেন। রক্তদান নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন, দ্বিধা এবং কিছু ক্ষেত্রে ভুল ধারণাও কাজ করে।

Read More
Blog Post

বিশ্ব রক্ত ক্যান্সার দিবস ২০২৫: সচেতনতা ছড়ান, জীবন বাঁচান।

২৮ মে ২০২৫ পালিত হয়ে গেল বিশ্ব রক্ত ক্যান্সার দিবস। রক্ত ক্যান্সার নিয়ে আমাদের সমাজে এখনো অনেক ভুল ধারণা ও অজ্ঞতা রয়েছে। রক্ত ক্যান্সার (Blood Cancer) একটি নীরব ঘাতক, যা প্রতি বছর বিশ্বে লাখ লাখ মানুষকে আক্রান্ত করে। বাংলাদেশেও এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সচেতনতা আর সঠিক চিকিৎসায় রক্ত ক্যান্সার রুগীও সুস্থ জীবন ফিরে পেতে পারেন। আসুন, এই রোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই এবং সবাইকে সচেতন করি।

Read More
Blog Post

The Importance of Regular Blood Tests

Why routine blood work is crucial for early detection and prevention of serious blood disorders.

Read More